তেল, পিয়াজ, কাঁচা মরিচ, লবণ, আলু, ধইনাপাতা,হলুদের গুঁড়া বা পেস্ট,
প্রণালীঃ আলু এবং পিয়াজ কুচি করে কাটব। পরে চুলায়ে কোড়াই বা ফ্রাইপেন বসাব। পরে আলুর পরিমান অনুসারে, যেমন বেশি হলে বেসি তেল, কম হলে কম তেল দিব। পরে পিয়াজ দিব। পরে পিয়াজ বাদামী রঙ হলে আলু কুচি গুলি ঢেলে দিব। অনেকে আবার আলু কুঁচির সাথে গাঁজর বা বটবটি কুঁচি দিতে পারে। পরে আলু কিছুখন লারাচাড়া করে বেশী করে পাণি দিয়ে দিব। অনেকে আবার সামান্য হলুদ দিতে পারে আলু ভাজিতে। যখন পানি দিব তখনই কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। যখন কিছু টা শুকিয়ে যাবে, নামানোর আগে থনে পাতা দিয়ে নামিয়ে রাখবো। পরে পরিবেশন করবো।